সিলেটশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে নিজ ঘরে মিললো মেডিকেল কলেজ ছাত্রীর লা শ

admin
নভেম্বর ১৫, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটে নিজ বাসায় এক মেডিকেল কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমৃকা রঞ্জন শর্মার মেয়ে প্রিমা শর্মাকে (২২) সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।