সিলেটমঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ধানমন্ডি ৩২ থেকে এক্সকাভেটর সরিয়ে নেওয়া হয়েছে

admin
নভেম্বর ১৮, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের দিন সোমবার (১৮ নভেম্বর) ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গিয়েছিলেন একদল বিক্ষোভকারী। তারা ৩২ নম্বরে দুটি এক্সকাভেটর নিয়ে গিয়েছিলেন। তবে তাদের আটকে দেয় আইনশৃকঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, ৩২ নম্বরের বাড়ি ভাঙতে যে দুটি এক্সকাভেটর বা খননযন্ত্র আনা হয়েছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। বাড়িটির নিরাপত্তায় সেনা, পুলিশ ও বিজিবির সদস্যরা মোতায়েন রয়েছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে ব্যারিকেড বসিয়ে পাহারা দিচ্ছেন পুলিশ ও বিজিবি সদস্যরা। বাড়িটির সামনে সেনাবাহিনীর একাধিক গাড়ি দেখা গেছে। ব্যারিকেড সামনে উৎসুক জনতার ভিড় রয়েছে।

এর আগে, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুরের বাড়ি ভাঙতে গেলে তাতে বিক্ষোভকারীদের বাধা দেয় সেনাবাহিনী ও পুলিশ। এ নিয়ে সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১০টার পর এলাকা ছেড়ে যান বিক্ষোভকারীরা।