সিলেটসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

নারী কর্মীদের ওপর হামলা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসিতে জামায়াতের অভিযোগ

admin
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারী নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা, পাশাপাশি ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৬ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন— মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান, ড. খ ম কবিরুল ইসলাম, সাবেক সচিব ও আরও একজন কেন্দ্রীয় নেতা।

বৈঠক শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা-১৫ আসনসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় আমাদের নারী কর্মীরা প্রচারণায় নামলেই হামলার শিকার হচ্ছেন। তাদের অপদস্থ করা হচ্ছে এবং লজ্জাজনকভাবে নেকাব খুলতে বাধ্য করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “অনেক নারী কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। নারীদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ একটি ইতিবাচক দিক হলেও একটি নির্দিষ্ট দলের পক্ষ থেকে যে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”