সিলেটসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এবার সংসদ সদস্যদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি

admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের ঘোষিত মোট ঋণের পরিমাণ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা, যা আগের চারটি সংসদের তুলনায় সর্বোচ্চ- এমনটাই জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামাভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, নবম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যদের মোট ঋণ ছিল এক হাজার ১০৭ কোটি টাকা। দশম সংসদে তা বেড়ে দাঁড়ায় তিন হাজার ৬২৪ কোটি টাকা, একাদশ সংসদে ছয় হাজার ৪২৩ কোটি টাকা এবং দ্বাদশ সংসদে ১০ হাজার ৩৯২ কোটি টাকা। সর্বশেষ ত্রয়োদশ সংসদে এই অঙ্ক আরও বেড়ে ১১ হাজার ৩৫৬ কোটি টাকায় পৌঁছেছে।

সংস্থাটি জানায়, ত্রয়োদশ সংসদের প্রায় অর্ধেক সংসদ সদস্যই ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসাবে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ৬২ দশমিক ০২ শতাংশ এবং জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এই হার ১৫ দশমিক ৯৪ শতাংশ।সংসদভিত্তিক তুলনায় ঋণগ্রস্ত সদস্যের হার নবম সংসদে ছিল ৫৩ দশমিক ৬৮ শতাংশ, দশমে ৫৬ দশমিক ০১ শতাংশ, একাদশে ৫১ দশমিক ৩০ শতাংশ, দ্বাদশে ৫২ শতাংশ এবং ত্রয়োদশ সংসদে তা কিছুটা কমে ৪৯ দশমিক ৮৩ শতাংশে নেমে এসেছে।