সিলেটসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রাজনগরে শিশু শিক্ষার্থীকে ধ*র্ষ*ণে*র চেষ্টা, কারাগারে নানকার আলী

admin
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে শিশুর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ব্যাপারে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

 

পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসাপাতালে ভর্তি করেছে।

এদিকে এ ঘটনায় রবিবার রাতে থানায় মামলা হলে পুলিশ অভিযুক্ত সৈয়দ নানকার আলীকে আটক করে। সোমবার দুপুরে আদালতের নির্দেশে তাকে কারগারে পাঠানো হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার সুনাটিকি গ্রামের ৫ম শ্রেণীর এক ছাত্রীর পিতা প্রতিদিনের মতো কাজের জন্য হাওরে গিয়েছিলেন।এসময় ৫ম শ্রেণীর শিশুটি (১০) বাড়ির উঠানে খেলা করছিল। তাকে ফুসলিয়ে পাশের ঘরের সৈয়দ আকদস আলীর ছেলে সৈয়দ নানকার আলী (৪০) তার বৃদ্ধ চাচী আলীবুন নেছার ঘরে নিয়ে যায়। সেখানে নানকার আলী শিশুটির মুখ চেপে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে ওই ঘরের মেঝেতে ফেলে ধর্ষণ করার চেষ্টা করে। শিশুটি বাঁচার জন্য চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে।

এসময় সে দ্রুত পালিয়ে যায়। পরে হাওরে খবর পেয়ে শিশুটির পিতা বাড়িতে এসে তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যার হাপাতালে ভর্তি করেন।

 

এঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ বিষয়টি তদন্তকরে রেকর্ড করেছে।এ ব্যপারে রাজগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া বলেন, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নানকার এখন কারাগারে। শিশুটির বক্তব্য শুনে ঘটনার বিস্তারিত জেনে ধর্ষণ চেষ্টার মামলা নেওয়া হয়েছে।