সিলেটরবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই

admin
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের বাসিন্দা ফরিদুল আলম ও মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কারাবন্দি। মায়ের মৃত্যুতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নেন তারা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বার্ধক্যজনিত কারণে তাদের মা মোস্তফা বেগম (৮০) মারা যান। নিকটাত্মীয়ের আবেদনের পর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাময়িক মুক্তি পান দুই ভাই। পরে জোহরের নামাজের পর পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন তারা। এ সময় তাদের হাতে ছিল হাতকড়া এবং পুলিশ সদস্যরা পাহারায় ছিলেন।

জানাজার মাঠে অশ্রুসিক্ত কণ্ঠে বড় ভাই ফরিদুল আলম বলেন, ‘আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতি করায় আমরা ষড়যন্ত্রের শিকার। এলাকায় কারও ক্ষতি করিনি। মরহুমা মায়ের জন্য এবং অসুস্থ বাবা নুর আহমদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আবার ফিরে আসব।’

স্বজন ও স্থানীয়দের ভাষ্য, তারা দুই ভাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা। একটি মামলায় জামিন পেলেও পরে ফের গ্রেপ্তার হন তারা। গত আড়াই মাস ধরে কারাগারে রয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, নিকটাত্মীয়ের আবেদনের পর নির্দিষ্ট সময়ের জন্য তাদের মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে বিকেলে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।