সিলেটবুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ ব্যাংক-এ গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহসান উল্লাহকে ঘিরে একদল কর্মকর্তা উত্তেজিত পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে তাকে ঘাড় ধরে গাড়িতে তোলার ঘটনা ঘটে।

এ ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। এছাড়া নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।