সিলেটবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন চিফ হুইপ ও হুইপরা

admin
মার্চ ৪, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের অবহিত করা হয়েছে। বুধবার (৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম (বরগুনা-২)। উপস্থিত ছিলেন মনোনীত হুইপরা— মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪) এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান (লক্ষ্মীপুর-৪)।

সভায় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় তুলে ধরেন। সংসদীয় কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়নের ধাপ, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সচিবালয়ের প্রশাসনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সংসদের শৃঙ্খলা রক্ষা এবং সংসদ সদস্যদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সংসদের কার্যক্রম গতিশীল করা এবং সংসদীয় রীতিনীতি যথাযথভাবে অনুসরণের লক্ষ্যেই এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।