সিলেটশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কক্সবাজার সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

admin
মার্চ ১৪, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে ডলফিনটি সৈকতের সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত অবস্থায় ভেসে আসে বলে জানান লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু।

তিনি বলেন, ডলফিনটির দৈর্ঘ্য ছয় ফুটেরও বেশি। ধারণা করা হচ্ছে এটি ইরাবতি জাতের ডলফিন হতে পারে।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু বলেন, সমুদ্রে জেলেদের জালে আটকে অথবা জাহাজের ইঞ্জিনের পাখায় আঘাত পেয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে। তার ধারণা, ডলফিনটি আনুমানিক তিন থেকে চার দিন আগে মারা গেছে।