স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের দু’জনসহ দেশের ১৬ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ১৪জন অতিরিক্ত পুলিশ সুপার ও ২ জন সহকারী পুলিশ সুপার।
সোমবার (১৬ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বদলির এ আদেশ দেওয়া হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাসকে সিলেটের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।
আর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়।এছাড়াও মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদকে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খানকে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডলকে রাজশাহীর অতিরিক্ত উপপুরিশ কমিশনার, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবিরকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমানকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, যশোর খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলামকে যাশোরের অতিরিক্ত পুলিশ সুপার, নারায়নগঞ্জ ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানকে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেনকে নারায়নগঞ্জ ক সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেনকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপি-ঢাকার অতিরিক্ত উপপুলিশ কমিশনার একেএম দৌলত আকবরকে রাঙামাটি বেতবুনিয়া পিএসটিএস’র অতিরিক্ত পুলিশ সুপার, বগুড়া শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলি করা হয়েছে।

