সিলেটশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

যে কারণে সিলেটের ছাত্রদল নেতা বহিষ্কার

admin
মার্চ ২০, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় সিলেট মহানগর ছাত্রদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সিলেট ট্যুরিজম

বুধবার (১৯ মার্চ) মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান এই বহিষ্কারাদেশে অনুমোদন করেছেন বলে নিশ্চিত করেন মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব।

 

বহিষ্কারাদেশে জানা যায়, নগরীর ১০ নং ওয়ার্ডের ছাত্রদলের আহ্বায়ক সুহেল আহমদ এর দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণাদির ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

সেই সাথে সুহেল আহমদের সাথে দলের কোন ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেয়া হয়।