সিলেটবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জৈন্তাপুরে কিশোরী ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

admin
মার্চ ২৬, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩)-কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ মার্চ কিশোরীর বাবা ও মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত অলিউর একটি ডিআই গাড়ি নিয়ে তাদের বাড়িতে যায়। কিশোরীর বাবার দুর্ঘটনার মিথ্যা খবর দিয়ে তাকে বাড়ি থেকে বের করে আনে সে। পরে ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয়।

​এ ঘটনায় থানায় জিডি ও পরবর্তীতে মামলা দায়ের হলে জৈন্তাপুর মডেল থানার এসআই ওবায়দুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।