সিলেটমঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

হবিগঞ্জে প্রাণ রক্ষা পেল ৪০ জনের

admin
মার্চ ৩১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী প্রাণে রক্ষা পান। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিগম্বর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বাসের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।