সিলেটবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সপ্তাহে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস

admin
এপ্রিল ৯, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
জ্বালানি সংকট মোকাবেলায় মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিনদিন যথাক্রমে শনি-সোম-বুধবারে অফলাইনে বা সশরীরে ক্লাস চলবে। আর বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। এক্ষেত্রে শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে। যা সফল হলে ধীরে ধীরে সারাদেশে কার্যকর করা যেতে পারে।

মহানগর এলাকায় যেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থী বেশি সেসব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত শুরুতে বাস্তবায়ন হবে উল্লেখ করে আ ন ম এহছানুল হক বলেন, তবে সব প্রতিষ্ঠানে এটিকে বাধ্য করা হচ্ছে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যাতে শিক্ষাব্যবস্থায় ধস নামে।