সিলেটবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ওসমানী থেকে দা*লা*ল চক্রের সর্দার আ ট ক

admin
এপ্রিল ১৬, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের সর্দারকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা তাকে আটক করেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

আটককৃত সোহাগ (৩২) হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার গড়িবিশন মহল্লার মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল। সে ও তার চক্রের সদস্যরা হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে দূর-দূরান্ত থেকে আসা সহজ-সরল রোগীর স্বজনদের টার্গেট করত। উন্নত ও স্বল্প খরচে ভালো চিকিৎসার প্রলোভন দেখিয়ে তারা রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং বিভিন্নভাবে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, দালাল চক্রের অন্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।