সিলেটসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে বজ্রপাতে প্রাণ গেল একজনের

admin
এপ্রিল ২০, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
বালাগঞ্জের মাইজাইল হাওরে বজ্রপাতে ১জন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। রোববার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটেছে। নিহত রাম নারায়ণ রবি দাসের (৫০) গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শমশেরনগর এলাকার তিলকপুর চাবাগান। নিহতের স্ত্রী, সন্তান রয়েছেন বলে জানা গেছে।সিলেট জেলা খবর

সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় মৈশাষী গ্রামের ফয়ছল আহমদের বাড়িতে কৃষি কাজের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় আজ রোববার সকাল ১০টায় স্থানীয় মাইজাইল হাওরে ধান কাটছিলেন। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।