সিলেটবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

৩৬–৭২ ঘণ্টার মধ্যে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হতে পারে: ট্রাম্প

admin
এপ্রিল ২২, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার ‘সম্ভাবনা আছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার ‘সম্ভাবনা আছে’। ইসলামাবাদভিত্তিক সূত্রগুলোর মতে, খুব শিগগিরই দ্বিতীয় দফার সংলাপ শুরু হতে পারে। খবর বিবিসি’র।

এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনুমোদন ছাড়া প্রবেশের অভিযোগে তিনটি কার্গো জাহাজে গুলি চালানো হয়েছে বলে জানা যায়। এর মধ্যে দুটি জাহাজ জব্দ করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বুধবার (২২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলসহ ইরানি গণমাধ্যমগুলো আইআরজিসি নৌবাহিনীর একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস নামের দু’টি জাহাজ জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজটি ইসরায়েলি সরকারের মালিকানাধীন।

বিবৃতিতে বলা হয়, ‘জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল, বারবার নিয়ম লঙ্ঘন, নেভিগেশন সহায়ক ব্যবস্থায় হস্তক্ষেপ এবং গোপনে প্রণালীটি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টায় সামুদ্রিক নিরাপত্তা বিপন্ন করছিল।’

আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালীতে ইরানের আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি অব্যাহত থাকবে।