সিলেটসোমবার , ৪ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এপ্রিলে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ

admin
মে ৪, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিগত দুই বছরের মধ্যে এক মাসে সড়ক দুর্ঘটনায় সর্বনিম্ন প্রানহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রানহানি হয়েছে।

এরমধ্যে ৫ জনই মোটরসাইকেল চালক ও আরোহী।এপ্রিল মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়।কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়। এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। এপ্রিল মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১টি সড়ক দুর্ঘটনায় ১জন সিএনজি ও টমটম চালক ও আরোহী,৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন চালক ও ৫টি সড়ক দূর্ঘটনায় ৫ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন , মুখোমুখি সংঘর্ষে ১টি দুর্ঘটনায় ১ জন,গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ০ জন নিহত হয়েছেন। এছাড়া এপ্রিল মাসে নিহত ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, মার্চ মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন।