সিলেটবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের শাহপরাণের (র.) মাজার গেট থেকে গ্রেপ্তার সাদ্দাম

admin
মে ৭, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের হযরত শাহপরাণের (র.) মাজার গেট থেকে সাদ্দাম আহমদ (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ মে ) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার (৬ মে) রাত ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরাণের মাজার গেট সংলগ্ন ‘স্যার’ ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সাদ্দাম সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার লক্ষীপুর ইউনিয়নের মাটগাঁও গ্রামের আব্দুন নূরের ছেলে।

তার বিরুদ্ধে, শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২/৬/৫/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।