স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের নতুন যোগদানকৃত ডি আই জি জনাব ড. মো: জিল্ লুর রহমানের দিকনির্দেশনায় সিলেট জেলার বিয়ানীবাজার থানায় এক সাথে ফোর্স মোভিলাইজেশন ড্রিল এবং বিশেষ চেকপোস্ট অনুষ্ঠিত হয়েছে।
এই ফোর্স মোভিলাইজেশন ড্রিল এবং বিশেষ চেকপোস্টে প্রত্যেক থানা ৭৫% ফোর্স এক সাথে চেকপোস্ট, মাদক উদ্ধার, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান জব্দ, আসামি গ্রেফতার, বাড়ি তল্লাশি, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন তল্লাশি, ওয়ারেন্ট তামিলসহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন কাজ করেছে।
এই ফোর্স মোভিলাইজেশন ড্রিল আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত থাকবে। যেনো অপরাধীরা পার না পায়।

