সিলেটবৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বড়লেখায় ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ

admin
মে ১৪, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের বড়লেখায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাচারের সময় ২৪ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র জানায়, চোরাইপথে ভারত থেকে আনা জিরা বড়লেখা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় পাঠানো হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানা পুলিশ অভিযান চালায়। পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তল্লাশি চালিয়ে ২৪ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বুধবার রাতে জিরা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে। গ্রেপ্তারের স্বার্থে আপাতত তার নাম প্রকাশ করছি না।