সিলেটশনিবার , ২৩ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল শফিকের

admin
মে ২৩, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারা বাজার সংলগ্ন হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি শফিক মিয়া (৩৭)। তিনি চন্দনপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো দুপুরে হাওরে হাঁস ছাড়তে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’