সিলেটরবিবার , ২৪ মে ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শহীদ জিয়ার শাহদাৎ বার্ষিকী মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

admin
মে ২৪, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে ৩০ ও ৩১ মে ২দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট মহানগর বিএনপি।বাংলাদেশ জাতীয় সংবাদ

রবিবার (২৪ মে) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানানো হয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী কর্মসূচির মধ্যে ৩০ মে শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফিল ও শিরণী বিতরণ এবং ৩১ মে রবিবার বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচিগুলো সফল করতে মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ড, থানা কমিটি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।