সিলেটসোমবার , ১ জুন ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে যে রোগে মারা গেল শিশু

admin
জুন ১, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সব মিলিয়ে সিলেটে হাম উপসর্গ নিয়ে ৬১ জন শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এবং তার বয়স ১৭ মাস।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সোমবার (১ জুন) বিষয়টি নিশ্চিত করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

জানা যায়, সোমবার (১ জুন) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

এদিকে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে ৬১ শিশু মৃত্যুবরণ করেছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে।