সিলেটমঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে জিনের ভয় দেখিয়ে কিশোরকে বলাৎকার, অতঃপর..

admin
জুন ২, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক কবিরাজকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রবিবার (৩১ মে) রাতে ভুক্তভোগী কিশোরের মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর এলাকার আব্দুস শহীদের ছেলে আব্দুর রকিব।

জানা যায়, শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী এলাকার মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে ফারজানা আক্তারের বাড়িতে কবিরাজি চিকিৎসার জন্য আসেন দরবস্ত ইউনিয়নের কাঞ্জর গ্রামের আব্দুর রকিব। তিনি ওই এলাকায় অবস্থানকালে একই উপজেলার দরবস্ত ইউনিয়নের এক ১৬ বছর বয়সী কিশোরকে কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে রাত ৯টার দিকে ওই বাড়িতে নিয়ে আসেন।

অভিযোগ রয়েছে, রাত গভীর হলে জিন-সংক্রান্ত চিকিৎসার অজুহাতে অভিযুক্ত আব্দুর রকিব ঘরে থাকা লোকজনকে দূরে থাকার নির্দেশ দেন। পরে তার নির্দেশে কিশোরসহ তাকে একটি কক্ষে রাখা হয় এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো হয়। ঘরের আশপাশে কেউ অবস্থান করলে জিনের আসর লাগতে পারে বলেও তিনি বাড়ির লোকজনকে সতর্ক ও ভীত করেন। রবিবার (৩১ মে) রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ভেতর থেকে ওই কিশোরের চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন সন্দেহবশত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা ঘরের ভেতরে আপত্তিকর অবস্থার আলামত দেখতে পেয়ে কিশোরকে উদ্ধার করেন এবং অভিযুক্ত আব্দুর রকিবকে হাতেনাতে আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুর রকিবকে নিজেদের হেফাজতে নেয়।

জৈন্তাপুর মডেল থানার (ওসি তদন্ত) মো. উছমান গনি বলেন, ‘একজন ১৬ বছর বয়সী কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিব নামের একজনকে আটক করা হয়েছে। পরে ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবার (৩১ মে) রাতে বাংলাদেশ পেনাল কোডের ৩৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সোমবার (১ জুন) রকিবকে আদালতে সোপর্দ করা হয়েছে।’