সিলেটবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যৌথ একাউন্টে রাখা হয়েছে শাহজালাল মাজারের টাকা

admin
জুন ২৫, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের কোনো একাউন্ট নয় বরং ‘জেলা প্রশাসক ও ওয়াক্ফ ইন্সপেক্টরের যৌথ অ্যাকাউন্টে’ রাখা হয়েছে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। মঙ্গলবার (২৩ জুন) সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের ভাইরাল হওয়া একটি ফোনালাপ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ভাইরাল হওয়া ওই ফোনআলাপটিতে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে পাওয়া অর্থের সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

তিনি বলেন, ‘এখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৫৯ টাকা ও ১ টি অলংকার পাওয়া গেছে। আর প্রশাসনের ফান্ড থেকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে। এটা জেলা প্রশাসক ও ওয়াক্ফ ইন্সপেক্টরের যৌথ অ্যাকাউন্টে রাখা হয়েছে। আমরা চেয়েছিলাম এখানে মাজার কমিটির একজনকে রাখার জন্য। কিন্তু সে সুযোগ হয়নি। আমরা ৩ জনের একটি যৌথ অ্যাকাউন্ট করতে চেয়েছিলাম। শেষ পর্যন্ত জেলা প্রশাসক ও ওয়াক্ফ ইন্সপেক্টরের যৌথ অ্যাকাউন্টে সোনালি ব্যাংকে রাখা হয়েছে। খরচ কী হবে, কী হবে না সেটা পরবর্তী প্রশাসক, নেতৃবৃন্দ, মন্ত্রীরা আছেন, তারা যেমন চান পলিসি ঠিক করবেন।’

উল্লেখ্য, এর আগে সোমবার (২২ জুন) সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের সিলগালা করা ডেগ ও প্রশাসনের দানবাক্সে জমা হওয়া অর্থ এবার প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা করেছে প্রশাসন। প্রায় ৭শ’ বছরের প্রচলিত রেওয়াজের বাইরে গিয়ে এই গণনায় ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা ও ৭ আনা স্বর্ণ পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৫ লাখ টাকা যোগ করে মোট ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা হয়।