নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১১ জুলাই) রাতে ফেঞ্চুগঞ্জ থানাধীন সার কারখানা নতুন বাজারে নির্মাণাধীন একটি ভবনের দেয়ালের উপর থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
রবিবার (১২ জুলাই) দুপুরে এসব তথ্য জানায় র্যাব। র্যাব জানায়, আগ্নেয়াস্ত উদ্ধারের ঘটনায় র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। সেই সাথে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র জিডি মূলে ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

