সিলেটশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে হাওরে নৌকাডুবিতে প্রাণ গেল একজনের, নিখোঁজ ৩

admin
আগস্ট ১, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবিতে ১ জনের মৃত্যু ও ৩ জন নিখোঁজ হয়েছেন।

শুক্রবার ভোর রাতে ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মইয়ার হাওরের বালুচর এলাকায় একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠানে যান ভবানীপুর গ্রামের কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী লোকজন।

ভোর রাতে ডিঙি নৌকাযোগে বাড়িতে ফিরছেলেন তারা। এসময় ঝড়ের কবলে পড়লে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সকল পূর্ণার্থী সাঁতার কেটে পারে চলে আসলেও ৪ জন পানিতে ডুবে যান।

খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল। সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে অরুণ দেবনাথ(৪৫) নামের এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও বাকি ৩ জনের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন, পূর্ব ভবানিপুর গ্রামের অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) ও সতীন্দ্র দেবনাথ (৫২)।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারীদল চেষ্টা চালাচ্ছে। সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলে জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।