সিলেটশনিবার , ১ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
আগস্ট ১, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌণে এক কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা সীমান্ত ফাঁড়ির টহল দল বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরু, শাড়ী, প্রসাধনী সামগ্রী, কম্বল, জুস, জিরা, সবজি, শনপাপড়ী, চা পাতা, চকলেট, ফল, সুপারি ও বিস্কুট জব্দ করে। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে রসুন জব্দ করা হয়।

আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৭৮ লক্ষ ৯৭ হাজার।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।