সিলেটরবিবার , ২ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট সীমান্তে কোটি টাকার মালামাল আটক

admin
আগস্ট ২, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানের মালামাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। রবিবার (২ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এই মালামাল আটক করে।

বিজিবি জানায়, রবিবার (২ আগস্ট) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সিলেটের সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিপুল পরিমান ভারতীয় গরু, কসমেটিকস্, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী রসুন আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’