সিলেটমঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আব্দুল্লাহ হত্যা কাণ্ড, সিলেট র‌্যাব ধরল মালেককে

admin
আগস্ট ৪, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
আব্দুল্লাহ হত্যা মামলার আসামি আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী মৌলভীবাজার রাজনগর থানার কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল মালেক (২৪) হবিগঞ্জের বাহুবল থানার খুঁজারগাঁও এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ভিকটিম মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) খুঁজারগাঁও এলাকার বাসিন্দা। গত ৪ জুলাই সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিজের অপর দুই ভাইকে নিয়ে মসজিদে নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পাশের রাস্তায় উঠামাত্র পূর্বশত্রুতার জের ধরে মালেকের পক্ষের লোকজন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। তারা দা কিরিচসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে আঘাত করে এবং মারাত্মক আহত অবস্থায় আবারও হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। তার অপর দুই ভাইকে মারাত্মক আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় পরে আব্দুল্লাহর ভাই বাদী হয়ে হবিগঞ্জের বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং মালেককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গত ১৮ জুলাই এই হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

মালেকের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাহুবল থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।