সিলেটরবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কালো পতাকা উত্তোলন করে ছাত্রলীগ নেত্রী গ্রে প্তা র

admin
আগস্ট ১৬, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জান্নাতুল ফেরদৌস ভাতাইয়া এলাকার মৃত আব্দুল মছব্বির চৌধুরীর মেয়ে। তার বড় বোন কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ি সংলগ্ন ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পাশাপাশি শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আরও জানা যায়, ওই কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করলে সেটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি পুলিশের নজরে আসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।