সিলেটমঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে বাস খাদে পড়ে প্রাণ গেল নারীর, আ*হ*ত ২০

admin
আগস্ট ২৫, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের সদর উপজেলার জানিগাঁও এলাকায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে শিউলী রানি ( ২৪ ) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বসন্তপুর এলাকার বাসিন্দা গোবিন্দ দাসের স্ত্রী।

সোমবার রাতে নয়টার দিকে সদর উপজেলা লক্ষণশ্রী ইউনিয়নের জানিগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।এঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, রাতে সিলেট থেকে একটি লোকাল বাস সুনামগঞ্জে ছেড়ে আসে। পথিমধ্যে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের জানিগাও এলাকায় পৌঁছালে বাস টি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়।

এসময় স্থানীয়রা দৌড়ে এসে বাসের জানালার গ্লাস ভেঙে ২০ জনকে গুরুতর অবস্থা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। তবে বাসের ভিতরে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান এক নারী, পরে ফায়ার সার্ভিস এসে গাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। সিলেটের খবর

এবং আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

এদিকে সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলা ডাবর এলাকায় বাস চাপায় আরেক মো উজ্জ্বল হোসেন নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।