সিলেটমঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে সিলেটের হাফিজ নাজমুস সাকিবের যাত্রা

admin
সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি:
কাতারে অনুষ্ঠিতব্য শায়খ জাসেম বিন মুহাম্মদ বিন সানী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ২০২৬-এ অংশ নিতে কাতারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সিলেটের কৃতি হাফিজ ও মেধাবী শিক্ষার্থী নাজমুস সাকিব।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি কাতারের উদ্দেশ্যে যাত্রা করেন। নাজমুস সাকিব সিলেট নগরীর রহীমিয়া হিফযুল কুরআন একাডেমী, গোটাটিকর-কদমতলী-এর একজন কৃতি শিক্ষার্থী।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় একাডেমির পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা তার সফলতা কামনা করেন।

রহীমিয়া হিফযুল কুরআন একাডেমীর পরিচালক মিসবাহ উজ্জামান জানান, নাজমুস সাকিবের এই অর্জন একাডেমির জন্য অত্যন্ত আনন্দের। আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় সিলেটসহ দেশের মানুষের জন্যও এটি গর্বের বিষয়।

এদিকে, হাফিজ নাজমুস সাকিবের সফলতার জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করেছেন রহীমিয়া হিফযুল কুরআন একাডেমীর পরিচালক মিসবাহ উজ্জামান। তিনি নাজমুস সাকিবের নিরাপদ সফর এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্যের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।