সিলেটমঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মৌলভীবাজারে স্কুলছাত্রী অ*প*হ*র*ণ, ঢাকায় ইমাদ গ্রে ফ তা র

admin
সেপ্টেম্বর ১, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার থেকে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় ঢাকা থেকে এক কিশোরকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার ঢাকার হাতিরঝিল থানার মধুবাগ মোড় এলাকায় র‌্যাব-৩ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইমাদ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার উত্তরসুর এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, মৌলভীবাজার জেলা সদরের একটি স্কুলে ৮ম শ্রেণির এক ছাত্রীকে অনেক দিন থেকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল ইমাদ। ছাত্রীটি প্রস্তাব প্রত্যাখান করে আসছিল। গত ১১ আগস্ট ওই ছাত্রীকে স্কুলে পাঠিয়ে তার মা মৌলভীবাজার শহরে ডাক্তার দেখাতে যান। বাড়ি ফিরে মা দেখতে পান মেয়ে স্কুল থেকে ফিরেনি। পরে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে সন্ধান না পেয়ে মৌলভীবাজার সদ মডেল থানায় জিডি করেন। পরে তিনি জানতে পারেন ইমাদ এবং তার সহযোগীরা মৌলভীবাজার সদরের নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তার মেয়েকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে বাড়িতে নিয়ে ধর্ষন করেছে। ঘটনাটি জানার পর ১৯ আগস্ট তিনি থানায় অপহরণ ও ধর্ষনের মামলা করেন।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামলার পর র‌্যাব ছায়াতদন্তে নামে। এর ধারাবাহিকতায় সোমবার ঢাকা থেকে ইমাদকে গ্রেফতার করে।