সিলেটমঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যে কারণে সিলেট র‍্যাবের কব্জায় কালাম-কাঞ্চন

admin
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৯) অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে সুনামগঞ্জ সদর থানাধীন পশ্চিম তেঘরিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার ইব্রাহিমপুর এলাকার কোরবান আলীর ছেলে মো. আবুল কালাম (৩৯) ও নেত্রকোনার মোহনগঞ্জ থানার জৈনপুর এলাকার মৃত সুকুমার দত্তের ছেলে কাঞ্চন দত্ত ঝন্টু (৩৫)।

র‍্যাব-৯ জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানস্থলে র‍্যাব পৌঁছালে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪২ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ২ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।