সিলেটসোমবার , ২৯ মে ২০২৩
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটের বিয়ানীবাজার থানার , বৈরাগীবাজারের ব্যবসায়ী রাজু আহমদের ওপর হামলা ও ব্যবসা দখলের হুমকির অভিযোগ

admin
মে ২৯, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের ব্যবসায়ী রাজু আহমদকে মারধর এবং ব্যবসা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর ও প্রভাবশালী ব্যবসায়ী আকাশ আহমেদের বিরুদ্ধে।
সূত্রে জানা যায়, আজ সোমবার ২৯ মে সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় বিয়ানীবাজার উপজেলা বৈরাগীবাজারে রাজু আহমদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও মারধরে এ ঘটনা ঘটে। এ সময় তাকে মারধর করার পাশাপাশি দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
ব্যবসায়ী রাজু আহমদ অভিযোগ করে বলেন, “আকাশ আহমেদ ও তার সঙ্গে থাকা লোকজন আমার ওপর হামলা চালিয়ে আমাকে মারধর করেন এবং দোকানে ভাঙচুর করেন। এতে আমি ও আমার ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছি।” তবে এ বিষয়ে অভিযুক্ত কাউন্সিলর ও ব্যবসায়ী আকাশ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাজু আহমদ। বৈরাগী বাজারে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ‘রাজু এন্টারপ্রাইজ’কে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী আকাশ আহমদ, রাজু আহমদ এর জোরপূর্বক ব্যবসা দখলের অনেক বার চেষ্টা চালিয়ে যান। এ ঘটনায় ব্যবসায়ী রাজু আহমদ হামলার শিকার হওয়ার পাশাপাশি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়েছে।
দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে গড়ে তোলা ‘রাজু এন্টারপ্রাইজ’ ছিল রাজু আহমেদের পরিবারের প্রধান ও একমাত্র জীবিকার উৎস।
ব্যবসা দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ২০২৩ সালের শুরুর দিক থেকে বৈরাগী বাজার এলাকার স্থানীয় কাউন্সিলর ও প্রভাবশালী ব্যবসায়ী আকাশ আহমেদ জোরপূর্বক রাজুর ব্যবসাটি কেনার চেষ্টা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রাজু তার জীবনের একমাত্র সম্বল বিক্রি করতে অস্বীকার করলে আকাশ আহমেদ ক্ষিপ্ত হয়ে পড়ে।
এই ঘটনাটির পর থেকে কাউন্সিলর ও প্রভাবশালী ব্যবসায়ী আকাশ আহমদ আরো ক্ষিপ্ত হয়ে উটে, এর ধারাবাহিকতা হামলার ও হুমকির এবং হয়রানি করা হয়। গত ২০২৩ সালের ২৭ মার্চ রাজুর দোকানে গিয়ে আকাশ আহমেদ জোরপূর্বক ব্যবসা দখলের হুমকি দেন এবং এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করে চলে যান।
আজ সোমবার ২৯ মে ২০২৩ তারিখে আকাশ আহমেদ ও তার ক্যাডার বাহিনী রাজুর দোকানে অনধিকার প্রবেশ করে তার ওপর প্রাণঘাতী হামলা চালায়। এ সময় রাজু আহমদকে এলোপাতাড়ি মারধর ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে রাজু আহমদ গুরুতর আহত হন। ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করে কাউন্সিলর ও প্রভাবশালী ব্যবসায়ী আকাশ আহমেদ তাহার সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। হামলায় রাজু আহমদ এর মাথায় আঘাত পেলে তাহাকে প্রতিবেশী ব্যবসায়ী ও পথচারীরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসা বিভাগে নিয়ে যান।
চিকিৎসকরা রাজু আমদের গুরুতর অবস্থা দেখে মাথায় সেলাই এবং হাতে ও পায়ে বেন্ডেজ করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
হামলায় আহত রাজু আহমদ বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলামের কাছে আইনি সুরক্ষার জন্য গেলে, পুলিশ তাকে জানায় আকাশ আহমেদ অত্যন্ত প্রভাবশালী এবং ক্ষমতাসীনদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আকাশ আহমদের বিরুদ্ধে মামলা নিতে তারা সরাসরি অস্বিকার করে আরও জানান, মামলা করলে আকাশ আহমদ রাজু আহমদকে বড় ধরনের কোন ক্ষতি করতে পারে। ফলে রাষ্ট্রীয় বাহিনীর কাছ থেকে রাজুর নিরাপত্তা পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে রাজু আহমদ আকাশ আহমদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরী করেন।