সিলেটশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সুনামগঞ্জে বিষ খাইয়ে তিন সন্তানকে হত্যার নেপথ্যে ‘স্বামী-স্ত্রীর কলহ’: পুলিশ

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামে তিন সন্তানসহ বিষপান করা সরফত আলী মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ। একই তথ্য দিয়েছেন তার প্রতিবেশীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরের দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরফত আলীর তিন সন্তানক মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মধ্যরাতে তিন সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, প্রাণ গেল শিশুদের
সরফত আলী আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন স্বজনরা।

তার মারা যাওয়া তিন সন্তান হলো, ১০ বছর বয়সি মেয়ে মাওয়া আক্তার, সাত বছর বয়সি ছেলে শামিম মিয়া ও দুই বছর বয়সি ছেলে তামিম মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম কয়েক বছর সৌদি আরবের ছিলেন। চার দিন আগে তিনি আবারও সৌদি আরবে যান। স্ত্রী বিদেশ যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। শুক্রবার রাতে সরফত আলী তার তিন সন্তানকে নিয়ে বসতঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক দু্ইটার পর তিনি তিন সন্তানসহ কীটনাশক পান করেন।

সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোনে বিষয়টি জানান। তার উপর দাবি না রাখতে বলেন। বিষয়টি জানতে পেরে তার ফুফু বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে খবর দেন। রহমত আলীসহ পরিবারের অন্য সদস্যরা সরফত আলীর বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।

ভোরের দিকে তাদেরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী উত্তর বড়দল ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী হোসেন বলেন, সরফত আলীর স্ত্রী আগেও কয়েক বছর সৌদি আরবে কাজ করে এসেছেন। চার দিন আগে তিনি আবার সৌদি আরবে যান। সরফত আলী মাদকাসক্ত ও জুয়ার সঙ্গে জড়িত। পারিবারিক কলহের জেরে তিনি এই কাণ্ড ঘটিয়েছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সরফত আলী মাদক ও অনলাইন জুয়ায় জড়িত। ময়নাতদন্তের জন্য তিন শিশুর মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।