সিলেটশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে মাজারের ডেকচিতে ‘খোকন মামু’র জন্য চিরকুট

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে মাজারের ডেকচিতে এবার খোকন মামুর জন্য লেখা একটি বিশেষ চিরকুট পাওয়া গেছে। অবশ্য সেটাতে লেখকের কোনো নাম ঠিকানা ব্যবহার করা হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হযরত শাহজালালের (র.) মাজারের ডেকচি ও দানবাক্সগুলো খোলার পর এই চিরকুটটি পাওয়া যায়। চিরকুটে লেখা হয়েছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকলে খোকন মামুর এই অবস্থা হতোনা।’

এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার নাম উল্লেখ করে লেখা হয়েছে, ‘তাদের অন্তরের মায়ার মানুষ খোকন মামু। এরপর হার্ট এঁকে সেখানে ইউ’র সাথে ‘মামুজি’ ও লেখা হয়েছে।

বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চললেও এই খোকন মামুর পরিচয় উদ্ধার সম্ভব হয়নি এখনো।