সিলেটশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

শাহজালাল মাজারের ডেকচিতে হাসিনাকে নিয়ে সাবেক ডিসি সারোয়ারের পোস্ট

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম। তাকে গত জুনে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে আলোচনায় আছেন এখনো। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রেরনার বাতিঘর’ আখ্যা দিয়ে তার ফেসবুক টাইমলাইনে যে পোস্ট দিয়েছিলেন সারোয়ার আলম, সেই পোস্টের একটা স্ক্রিনশট পাওয়া গেছে শাহজালাল (র.) মাজারের ডেকচিতে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মাজারে ডেকচি ও দানবাক্সগুলো খুলে অনেক কিছুর সাথে এই স্ক্রিনশটটিও পাওয়া গেছে।

২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর তার দেওয়া ওই ফেসবুক পোস্টে সাবেক জেলা প্রশাসক সারোয়ার আলম লিখেছিলেন, ‘আমাদের প্রেরণার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী আপনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। ধন্য পিতার ধন্য কন্যা আপনি, বাঙ্গালীর হৃদয়ে বেঁচে থাকুন হাজার বছর। আপনার নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ ইনশাল্লাহ।’