সিলেটশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

বিজিবি জানায়, বাংলাবাজর, দমদমিয়া, প্রতাপপুর, কালাইরাগ, শ্রীপুর ও বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, চকলেট, কসমেটিক্স, সুপারি জব্দ করে। বাংলাদেশ হতে পাচারকালে জব্দ করা হয় রসুন ও শিং মাছ। জব্দকৃত চোরাচালানী মালামালের বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৭৬ হাজার টাকা।

এ ব্যাপারে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।