সিলেটমঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সৌদি আরবে সড়ক দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল শওকতের

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শওকত নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মক্কা প্রবাসী জাকের বাচ্চু। এর আগে রোববার রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
মারা যাওয়া শওকত চট্টগ্রামের লোহাগাড়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রশিদার পাড়া এলাকার আবদুল মোতালেবের ছেলে। তিনি সৌদিতে সেলসম্যানের কাজ করতেন।

জাকের বাচ্চু জানান, রোববার রাতে শওকত কাজের উদ্দেশ্যে জেদ্দা থেকে মদিনায় যাচ্ছিলেন। এ সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
নিহতের মরদেহ বর্তমানে স্হানীয় একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।