সিলেটবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটের কদমতলী থেকে আ ট ক জসিম

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমা থানার কদমতলী ফল মার্কেট থেকে মো. জসিম উদ্দিন (২১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার হেফাজত থেকে অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ফলের চালান জব্দ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার সকাল পৌণে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

জসিম জৈন্তাপুর থানার হেমায়েতপুর এলাকার মো. শফিকুর রহমান ও পিয়ারা বেগমের ছেলে।

তার হেফাজত থেকে অবৈধ পথে নিয়ে আসা ১ হাজার ৬৫২ কেজি ভারতীয় মাল্টা যার বাজার মূল্য ৪ লাখ ৯৫ হাজার ৬শ’ টাকা ও ২৩০ কেজি পার্সিমল ফল যার বাজার মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা জব্দ এবং এসব পণ্য বহনের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের (নং ২১/২৯/০৯/২৬) করে জসিমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।