সিলেটবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আ ট ক ৩৯

admin
অক্টোবর ১৪, ২০২৬ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মান্নান প্লাজায় অবস্থিত ওই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে ম্যানেজ করেই সেখানে এসব কার্যক্রম চালানো হতো। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে অবহিত করেন। পরে প্রশাসন ও পুলিশ কয়েক দফা অভিযান চালালেও হোটেলটিতে এসব কার্যক্রম বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে কালিয়াকৈর থানা পুলিশ হোটেলটিতে অভিযান চালায়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ মোট ৩৯ জনকে আটক করে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে পুলিশ।