সিলেটবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ভোরে ঝটিকা মিছিল, দুপুরে সিলেটের সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রে ফ তা র

admin
অক্টোবর ১৪, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার হয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতা কিশোর রায় চৌধুরী মনি। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে বুধবার ভোরে জুড়ীতে ৭ থেকে ৮ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। ব্যানারে শেখ হাসিনাকে স্বাগত জানানোর বার্তা ছিল। মিছিল থেকে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযান শুরু করে পুলিশ।

গ্রেফতার কিশোর রায় চৌধুরী মনি জুড়ী উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যানও।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারের কথা জানান ওসি।

তিনি আরও বলেন, ভোরের মিছিলের বিষয়টি পুলিশ জানতে পেরেছে। অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।