সিলেটবৃহস্পতিবার , ২৫ আগস্ট ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন আইজিপি বেনজীর

দৈনিক সিলেট কন্ঠ
আগস্ট ২৫, ২০২২ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জাতিসংঘ পুলিশ সামিটে যোগ দিতে বৃহস্পতিবার দেশটির ভিসা পেয়েছেন তিনি।

পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলে আরও রয়েছেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব আবু হেনা মোস্তফা জামান, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মু. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নাশিয়ান ওয়াজেদ ও সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) মোহাম্মদ মাসুদ আলম।

এদিকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা সরকারি আদেশে (জিও) বলা হয়, সামিটে অংশ নিতে আগামী ৩০ আগস্ট বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে প্রতিনিধি দলের। তারা ৩ সেপ্টেম্বর অথবা নিকটবর্তী সময়ে দেশে ফিরবেন।