সিলেটশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

পাঁচ বছর ধরে সিলেটে পাশের হারে এগিয়ে মেয়েরা

admin
অক্টোবর ৩১, ২০২৬ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
গত কয়েক বছরের ধারাবাহিকতা বজায় রেখে সিলেটে এবারও এইচএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। গত পাঁচ বছর ধরেই মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ কিছুটা বেশি পেয়েছে ছেলেরা।

শনিবার সকালে সিলেট শিক্ষাবোর্ডে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।
সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। যা গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এবার বোর্ড থেকে ২৮ হাজার ৯৩৫ জন ছেলে ও ৪২ হগাজার ৯৫৮ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ১৪ হাজার ৯৬ জন ছেলে ও ২৭ হাজার ৫০১ জন মেয়ে উত্তীর্ন হয়েছে। ছেলেদের পাশের হার ৪৮.৭২ শতাংশ ও মেয়েদের পাশের হার ৫২.৩৮ শাংংশ।

এবার ৬১৩ জন ছেলে ও ৫৯১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। ফলে পাশের হারে কিছুটা এগিয়ে থাকলেও জিপিএ-৫ এ কিছুটা পিছিয়ে রয়েছে তারা।
এরআগে গত ৪ বছরের ফলাফলেও পাশের হারে এগিয়ে ছিল মেয়েরা।

২০২১ সালে ছেলেরা ৯৩.৬৮ শথাংশ ও মেয়েরা ৯৫. ৭৩ শতাংশ, ২০২২ সালে ছেলেরা ৭৯.৮০ শতাংশ ও মেয়েরা ৮২.৬১ শতাংশ, ২০২৩ সালে ছেলরা ৬৯.৫৮ শতাংশ ও মেয়েরা ৭৩.০৭ শতাংশ, ২০২৪ সালে ছেলেরা ৮৩.৮৫ শথাংশ ও মেয়েরা ৮৬.৪৪ শতাংশ এবং ২০২৫ সালে ছেলেরা ৪৯.৯৬ শতাংশ ও মেয়েরা ৫৩.১৩ শতাংশ পাস করে।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালে সিলেট বোর্ডে এইচএসসিতে পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬ শতাংশ। গতবছর জিপিএ-৫ পান ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সে হিসেবে এবার জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।বোর্ডের তথ্যমতে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। গত বছর এ সংখ্যা ছিল ৬৯ হাজার ১৭২ জন।