নিজস্ব প্রতিবেদক: সিলেটে ৩৮ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও ১৯ বিজিবি।