সিলেটবুধবার , ১১ নভেম্বর ২০২৬
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আবাসিক হোটেলে মৌলভীবাজারের যুবকের মৃ ত্যু, তদন্তে পুলিশ

admin
নভেম্বর ১১, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক:
আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে তাঁকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদি আরবে থাকতেন। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে ঢাকার পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে তাঁর শরীরে ও মুখে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে বলে জানা গেছে। তবে মদ্যপানের কারণেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পল্টন থানার এসআই মো. রাকিবুল বলেন, ‘আমরা সংবাদ পেয়ে হাসপাতালে যাই। প্রাথমিকভাবে যতটুকু জানতে পারি, লোকটির বাড়ি মৌলভীবাজার। তিনি সৌদি থাকেন। মাস দেড় এক আগে ছুটিতে দেশে এসেছেন। ২-৩ দিন আগে পল্টন থানা এলাকায় একটি হোটেলে ওঠেন তিনি। সেখানে তিনি অসুস্থ হয়ে পরেন। পরে সজিব নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মুখে শরীরে অ্যালকোহলের গন্ধ ছিল। তার অবস্থা দেখে মনে হচ্ছে, সে অ্যালকোহল পান করেছিল। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।