সিলেটরবিবার , ১১ ডিসেম্বর ২০২২
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

কমলগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দৈনিক সিলেট কন্ঠ
ডিসেম্বর ১১, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টায় রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর এলাকা থেকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুর রহমান নাঈম, এএসআই শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে শ্রীনাথপুর এলাকার ইয়াবা ব্যবসায়ীকে শুভ দাস (২৯) এর বাড়ী থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে।

পরে তল্লাশি করে তার বসতঘর থেকে ৬১৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৮৪ হাজার ৫০০ টাকা। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআই আজিজুর রহমান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত কররেন।